সর্বশেষ আপডেট করা হয়েছে : Thursday 01st of January 2009 - 05:46:47 AM 
Links
সাহিত্য
শিল্পকলা
সমাজবিজ্ঞান
দর্শন
শিক্ষা
বিজ্ঞান ও প্রযুক্তি
সঙ্গীত
পারফর্মিং আর্ট
প্রকৃতি ও পরিবেশ
গণমাধ্যম
মুক্তিসংগ্রাম
স্থাপত্য
সংগঠক
ক্রীড়া
মানবাধিকার
লোকসংস্কৃতি
নারী অধিকার আন্দোলন
আদিবাসী অধিকার আন্দোলন
যন্ত্র সংগীত
উচ্চাঙ্গ সংগীত
আইন
আলোকচিত্র
সাহিত্য গবেষণা
ইতিহাস গবেষণা
চিকিৎসা বিদ্যা
উপদেষ্টা পরিষদ
গুণীজন কর্মসূচির ইতিহাস
গুণীজনের পেছনে যাঁরা
গুণীজন দল
Online Exhibition
New Prof
মহাদেব সাহা ফজলে রাব্বি সি. আর. দত্ত
 

গুণীজন কর্মসূচী

যাঁরা তাঁদের সৃজনশীল চিন্তা, মনন ও মেধা দিয়ে শান্তি, মানবতা ও সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে কাজ করেছেন এবং করে চলেছেন; যাঁরা তাঁদের লেখনী, বৈজ্ঞানিক আবিষ্কার ও শিল্পকর্ম এবং অন্যান্য সৃষ্টির মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করে যাচ্ছেন, আমাদের প্রিয় জন্মভূমির সেইসব গুণী ব্যক্তিবৃন্দকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলার একটি প্রয়াস আমাদের এই ‘গুণীজন’ উদ্যোগ। এই কর্মসূচীর জন্য তৈরী তালিকায় গুণীজনের অন্তর্ভূক্তি জেষ্ঠ্যতা বা জনপ্রিয়তার ভিত্তিতে করা হয়নি, এরকম শ্রেণীবিন্যাসে ‘গুণীজন’ কর্তৃপক্ষ বিশ্বাসীও নয়।

‘গুণীজন’ কিভাবে কাজ করে
একদল স্বেচ্ছাসেবী (যাদের অধিকাংশই শিক্ষার্থী, সাংবাদিক ও উন্নয়ন কর্মী) নিরলসভাবে গুণীজনবৃন্দকে নিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁরা গুণীজন সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করছেন। এসব তথ্যের মধ্যে রয়েছে পূর্ণ জীবনবৃত্তান্ত, নির্বাচিত লেখা/সৃজনশীল কর্ম, পুরস্কার বা স্বীকৃতি, ছবি এবং দেশের প্রতি নিজের অবদানকে তিনি কিভাবে মূল্যায়ন করছেন এ সম্পর্কে তাঁর নিজস্ব অনুভূতি নিয়ে একটি সাক্ষাৎকার।

গুণীজন কর্মসুচীর বর্তমান কার্যক্রম
‘গুণীজন’ কর্মসূচী নিয়মিতভাবে স্কুল ভিত্তিক কর্মসূচী, আলোকচিত্র ও ডিজিটাল বায়োগ্রাফী প্রদর্শনী, চিত্তাকর্ষক অনুষ্ঠান, কনসার্ট, টক-শো আয়োজনের চেষ্টা করছে। বার্ষিক প্রকাশনার আওতায় গুণীজনবৃন্দকে নিয়ে বই এবং সিডি প্রকাশনার কাজ শুরু করেছে। এছাড়াও ‘গুণীজন সংবাদে’র মাধ্যমে গুণীজনদের সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছে। পুরো কর্মসূচিটিই মূলত দেশপ্রেম এবং আগ্রহ থেকে পরিচালিত হয়ে আসছে।

গুণীজন জার্নাল
গুণীজন জার্নাল সাংবাদিক এবং গবেষকদের জন্য এটি একটি তথ্যের ভান্ডার হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে বিভিন্ন সময়ে প্রসিদ্ধ ব্যক্তিদের নিয়ে রিপোর্ট বা নিবন্ধ লেখার সময় এই অনলাইন আর্কাইভ বিশেষ উপকারে আসতে পারে। সাংবাদিক এবং গবেষকরা এখান থেকে বিভিন্ন তথ্য নিয়ে তাঁদের লেখনী এবং গবেষণা পত্রকে সমৃদ্ধ করতে পারবেন।

কর্মসূচী চালিয়ে নেওয়ার উপায়
পুরো কর্মসূচীটিই যেহেতু দেশাত্মবোধ এবং আগ্রহের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে, কাজেই এটা চলবেও এই জাতীয় উদ্যোগের গুরুত্ব অনুধাবনকারী ব্যক্তি বা দলীয় সহযোগিতার মাধ্যমেই। এই কর্মসূচীর জন্য কোনো দাতাগোষ্ঠীর কাছ থেকে অনুদান না নেওয়ার অঙ্গীকার রয়েছে উদ্যোক্তাবৃন্দের। তাই দেশীয় প্রাতিষ্ঠানিক সহযোগিতার জন্য প্রক্রিয়া চলছে।

এই উদ্যোগে যুক্ত হওয়ার আমন্ত্রণ
কর্মসূচীটি সফলভাবে চালিয়ে নেওয়ার জন্য আমরা আপনার সহযোগিতা আশা করছি। আপনি যে কোন অংকের আর্থিক সাহায্য দিয়ে এই উদ্যোগের অংশীদার হতে পারেন। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবেও আপনি যে কোন তথ্য, লেখা, ছবি, সংগ্রহ, বই, প্রকাশনা বা গুণীজন সম্পর্কিত যে কোন উপকরণ দিয়ে এই উদ্যোগে শামিল হতে পারেন (www.gunijan.org.bd/Donation/Donate.php)|

 

Gunijan

Content on this site is licensed under Creative Commons Attribution-Noncommercial 3.0 Unported.
© 2009 All rights of Photographs, Audio & video clips and softwares on this site are reserved by
/ .